
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার করা হয়েছে যশোরের মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে বহিষ্কার করা হয়। বুধবার রাতে যখন শহীদ ইকবালের বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ে, তখন তিনি নিজের অনুসারীদের সঙ্গে নিয়ে মনিরামপুর থানা বিএনপির কার্যালয়ে অবস্থান করছিলেন। বহিষ্কারের খবর শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন।
এ সময় শহীদ ইকবাল নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘দল আমাকে বহিষ্কার করলেও আমি বিএনপি ছেড়ে যাব না। পদ-পদবি না থাকলেও আমি বিএনপিতে থাকব। আমি বিএনপির জন্য এই আসনটি রক্ষা করে দিতে চাই। এরপর নির্বাচনে জয়ী হলে আমি আবার আপনাদের নিয়ে বিএনপিতে ফিরব।’
শহীদ ইকবাল বলেন, ‘টেবিলের ওপর থেকে যখন ধানের শীষের প্রতীক সরিয়ে রেখেছি, তখন আমার বুক ফেটে কান্না এসেছে। দলের জন্য পরিশ্রম কম করিনি। রাত-দিন খেটেছি। সেই দল আমাকে মূল্যায়ন করেনি।’ এ সময় উপস্থিত সমর্থকেরা পাশে থাকার আশ্বাস দিয়ে তাঁকে কান্না থামাতে অনুরোধ করেন।
মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, ‘মনিরামপুরে বিএনপির নেতা-কর্মীরা বারবার জোটের শরিক প্রার্থীর কাছে হেরে যাচ্ছে। বিগত আওয়ামী লীগ শাসনামলে আমাদের ১২ জনকে হত্যা করা হয়েছে। শহীদ ইকবালের বাড়িতে ১০ বার হামলা হয়েছে। আমরা মামলায় জর্জরিত হয়েছি। এবার আমরা জোটের হাত থেকে ধানের শীষ উদ্ধারের সংগ্রামে নেমেছি। শহীদ ইকবাল নির্বাচিত হলে আমরা আবার তাঁর হারানো পদ ফিরিয়ে আনতে পারব।’
শহীদ ইকবাল হোসেন দীর্ঘদিন মনিরামপুর থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে দল তাঁকে প্রাথমিক মনোনয়ন দেয়। এরপর তা পরিবর্তন করে বিএনপির শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) সিনিয়র যুগ্ম মহাসচিব রশীদ আহমদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামেন শহীদ ইকবাল। বুধবার তিনি কলস প্রতীক বরাদ্দ পান।
শহীদ ইকবাল হোসেন ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনে দুবার ধানের শীষ প্রতীকে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত খান টিপু সুলতানের কাছে হেরে যান। এরপর ২০১৮ সালের নির্বাচনে দল তাঁকে মনোনয়ন দিয়ে পরে তা পরিবর্তন করে জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি ওয়াক্কাসকে দেয়।
কয়েক বছর আগে মুফতি ওয়াক্কাস প্রয়াত হলে তাঁর বড় ছেলে রশীদ আহমদ জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিবের পদ পান। এবারের নির্বাচনে দল শহীদ ইকবালকে মনোনয়ন দিয়ে তা পরিবর্তন করে রশীদ আহমদকে মনোনয়ন দিয়েছে। বুধবার ধানের শীষ প্রতীক পেয়ে তিনি প্রচারণায় নেমেছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে