
যশোরের মনিরামপুরে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় শিমুল হোসেন (১৮) নামের এক কলেজছাত্র মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকায় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে বুধবার বিকেলে যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা নামক স্থানে ইজিবাইকে মোটরসাইকেলের ধাক্কা লেগে গুরুতর আহত হন শিমুল।
তিনি উপজেলার মাছনা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ছেলে। চলতি বছর স্থানীয় একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর।
মনিরামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন বলেন, ‘শিমুল আমার ভাইপো। বুধবার বিকেলে প্রাইভেট পড়তে সে বাড়ি থেকে বের হয়। এরপর নিজে মোটরসাইকেল চালিয়ে দুই বন্ধুকে নিয়ে কেশবপুরের দিকে ঘুরতে যায়। তারা মনিরামপুরে ফেরার পথে ফকিররাস্তা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে আহত হয় শিমুলসহ তার অপর দুই বন্ধু।’
বিল্লাল হোসেন বলেন, তাঁদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শিমুলের দুই বন্ধু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেলেও অবস্থা গুরুতর দেখে চিকিৎসক শিমুলকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
বিল্লাল হোসেন আরও বলেন, পরে রাতে শিমুলকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে একটি হাসপাতালে রাত ৩টার দিকে মারা যান শিমুল।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের কোনো খবর আমরা পাইনি।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে