যশোরের বাঘারপাড়ায় নিজ ঘরের স্টিলের বক্স থেকে সুচিত্রা দেবনাথ (৫৮) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরে ওই নারীর স্বামী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুচিত্রার স্বামী তপন দেবনাথকে পুলিশ হেফাজতে নিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সুচিত্রা দেবনাথকে বাড়িতে দেখেছে প্রতিবেশীরা। এরপর তার স্বামী তপন সকালে যশোর শহরের উদ্দেশে রওনা হন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে এসে তিনি স্ত্রীকে কোথাও খুঁজে না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি নিজ ঘরের টিনের দোচালা বসতঘরের ভেতরে রাখা কাপড়ের স্টিলের বক্স খুলে দেখতে পান, ভেতরে লেপ ও কাপড়ের নিচে স্ত্রীর নিথর দেহ। তখন তিনি থানায় খবর দেন। পুলিশ বলছে, সুচিত্রা দেবনাথকে ধারালো কিছু দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়। এরপর মরদেহ লুকাতে স্টিলের বক্সে রেখে কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়। স্থানীয়দের অনেকেই জানান, নিহত সুচিত্রার সঙ্গে তার স্বামী তপন দেবনাথের পারিবারিক কলহ লেগেই থাকত।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী নিজেই হত্যা করে নাটক সাজিয়েছিলেন। স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে