
খুলনা-কলকাতা রুটে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশির ভিডিও ধারণকে কেন্দ্র করে বেনাপোলে বিজিবি ও রেল-পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে তিনজন রেল-পুলিশ আহত হয়েছেন বলে জানা গেছে। আজ রোববার বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
রেল পুলিশের আহত সদস্যরা হলেন—মো. সেতাফুর রহমান, মো. ইনতাজুল হক এবং মো. মমিন।
রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিকেলে ভারত থেকে আসা যাত্রীবাহী বন্ধন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছানোর পর বিজিবি সদস্যরা তল্লাশি করতে শুরু করেন। এ সময় মমিন হোসেন নামে একজন রেল-পুলিশ ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে রেল পুলিশের দুজন সদস্য আহত হন। পরে আরও একজন রেলপুলিশ সদস্যকে বিজিবি ক্যাম্পে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
রেলওয়ের বেনাপোল স্টেশন মাস্টার সাইদুজ্জামান জামান বলেন, ‘কাস্টমস কর্মকর্তা ছাড়া ট্রেনে যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা যাবে না, রেল পুলিশের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য রাখার পর বিজিবি সদস্যরা মারমুখী আচরণ করেন। পরবর্তীতে বিজিবির ২০-২২ জনের একটি টিম এসে রেল পুলিশের আরএসবি মো. মমিনকে তাঁদের গাড়িতে করে তুলে বিজিবি ক্যাম্পে নিয়ে যান। রেল পুলিশকে তুলে নিয়ে যাওয়ার সময় অন্য রেল পুলিশ সদস্যরা বাধা দিলে বিজিবি সদস্যদের সঙ্গে হাতাহাতি হয়।’
এ ব্যাপারে জানতে চাইলে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাহেদ মো. মিনহাজ সিদ্দিকী বলেন, ‘সাদা পোশাকের একজন লোক বিজিবির তল্লাশির সময় ভিডিও ধারণ করছিলেন। তাঁকে নিষেধ করলেও তিনি কথা শোনেননি। একপর্যায়ে তাঁর আইডি কার্ড চাইলে তিনি সেটাও দেখাতে পারেননি। এ নিয়ে তুচ্ছ ঘটনা ঘটেছে।’
এ প্রসঙ্গে যশোর পুলিশের সিনিয়র এএসপি (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বলেন, ‘ঘটনাটি ঘটার পরে রেলওয়ে পুলিশের খুলনা পুলিশ সুপার ঘটনাস্থলে যান। আমিও তাঁর সঙ্গে ছিলাম। এটা স্রেফ একটা ভুল বোঝাবুঝি।’

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে