
যশোরের কেশবপুরে পাচারকারীদের হাত থেকে রক্ষা পেতে চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়েও বাঁচতে পারল না বিপন্ন প্রজাতির একটি মেছো বাঘ। আজ রোববার সকালে শহরের হাসপাতাল সড়কের প্রাণিসম্পদ অফিসের সামনে মেছো বাঘটি চলন্ত ট্রাক থেকে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়।
পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের বাগান মালি আসাদুজ্জামান মেছো বাঘটিকে স্থানীয় বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। বাগান মালি আসাদুজ্জামান জানান, শহরমুখী চলন্ত একটি ট্রাক থেকে মেছো বাঘটি লাফিয়ে পড়ে আহত হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
উপজেলা বন বিভাগ কর্মকর্তা সমিরন বিশ্বাস বলেন, ইউএনও কার্যালয়ের বাগান মালি আসাদুজ্জামান মেছো বাঘটিকে আহত অবস্থায় বন বিভাগ কার্যালয়ে নিয়ে আসেন। সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য খুলনা বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয়ের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানানো হয়।
বন্য প্রাণী রক্ষক এ এইচ এম কামরুজ্জামান বলেন, খবর পেয়ে কেশবপুরে বন বিভাগে এসে একটি লোহার খাঁচার ভেতর আহত অবস্থায় মেছো বাঘটিকে দেখতে পান। বাঘটি শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত ছিল। খুলনায় নিয়ে যাওয়ার প্রস্তুতিকালে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মেছো বাঘটি মারা যায়। বাঘটি ছিল স্ত্রী লিঙ্গের। আনুমানিক বয়স এক বছর।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে পাচারকারীরা ট্রাকে করে প্রাণীটিকে নিয়ে যাচ্ছিল। সুযোগ বুঝে মেছো বাঘটি ওই গাড়ি থেকে লাফিয়ে পড়ে। তবে মারাত্মক আহত হয়ে মেছো বাঘটি মারা গেছে। পরে মাটিচাপা দেওয়া হয়েছে।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৭ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে