
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামে গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। জামালপুর-১ অনুসন্ধান কূপে ২ হাজার ৬০০ মিটার গভীরে খননের পর গ্যাস পাওয়া যায়।
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি জানান, অনুসন্ধান কূপে এখন ডিএসটি (ড্রিল স্টিম টেস্ট) চলমান রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গ্যাসের মজুতের পরিমাণ নির্ধারণ করা হবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে সাইসমিক উপাত্তে তারতাপাড়া গ্রামে গ্যাসের সম্ভাব্য উপস্থিতি শনাক্ত করে বাপেক্স। পরে ২০১৪-১৫ অর্থবছরে সাইসমিক সার্ভে এবং ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ-গ্রিড সাইসমিক সার্ভে পরিচালিত হয়। সেইসব উপাত্ত বিশ্লেষণ করে চলতি বছরের ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুরু করা হয়। তিন মাস মেয়াদি এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয় ১৬৮ কোটি টাকা।
গ্যাসের সন্ধান পাওয়ার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারতাপাড়া গ্রামবাসী। স্থানীয় বাসিন্দা শাহাজাহান মিয়া বলেন, ‘গ্যাস পাওয়ায় আমাদের এলাকায় উন্নয়ন হবে, রাস্তাঘাট ভালো হবে। আমরা চাই প্রথমে এখানকার মানুষই গ্যাসের সুবিধা পাক।’
আরেক বাসিন্দা আব্দুস সামাদ বলেন, ‘আমরা গ্যাস প্রকল্পের জন্য জমি দিয়েছি। এখন আশা করছি, এলাকার বেকার সমস্যার সমাধান হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে