
জামালপুরের সরিষাবাড়ী ও ইসলামপুর উপজেলায় পৃথক অভিযানে ভিজিএফ কর্মসূচির ২৬১ বস্তা অবৈধভাবে মজুত করা সরকারি চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় চারজনকে আটক করা হয়েছে। গতকাল রোববার রাতে সরিষাবাড়ীর ভাটারা ও ইসলামপুরের গাঁওকুড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আজ সোমবার সকালে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান ও ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ সরকারি চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন ভাটারা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আব্দুল গফুরের ছেলে আশিক মিয়া, শাওয়ান আলীর ছেলে মো. শান্ত, মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে রায়হান মিয়া ও ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার মা রাইস মিলের মালিক আরিফ মিয়া।
সরিষাবাড়ীর অভিযানে নেতৃত্ব দেন তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও সরিষাবাড়ী থানার এসআই ফখরুল ইসলাম।
অন্যদিকে ইসলামপুরের গাঁওকুড়া এলাকার মা রাইস মিলে অভিযান চালিয়ে ২০৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। মিলমালিক আরিফ মিয়াকে আটক ও মিলের গোডাউন সিলগালা করা হয়েছে। সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান ও থানার ওসি সাইফুল্লাহ সাইফ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আরিফ মিয়া মা রাইস মিলের গোডাউনে সরকারি চাল মজুত করে বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করছিলেন। প্রতিটি বস্তায় ছিল ৫০ কেজি চাল। মিলমালিক আরিফ দাবি করেছেন, চালগুলো তিনি কিনেছেন। তবে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় চাল জব্দ ও গোডাউন সিলগালা করা হয়।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে সরকারি চাল জব্দ করেছে। মিলমালিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে