
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল বলেছেন, ‘একটি সময় আমরা দেখেছি, দেশের ৬৪ জেলায় একসঙ্গে বোমা মেরেছে বিএনপি-জামায়াত। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে একসঙ্গে ৫৬০টি স্থানে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে।’
শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত হাড়গিলা পশ্চিম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল আরও বলেন, ‘শেখ হাসিনা যত দিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, এ দেশের মানুষ তত দিন সুখে-শান্তিতে বসবাস করবে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতার চেয়ারে বসাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
ফরিদুল হক খান দুলাল বলেন, ‘শেখ হাসিনা মানেই উন্নয়ন। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। আগামী নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এর জন্য সবাইকে কাজ করতে হবে। সবাই মিলে কাজ করলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।’
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক জয় করতে ভোটকেন্দ্রের আগাম কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, মহিলাবিষয়ক সম্পাদক সাহিদা পারভীন লিপি, ইউপি চেয়ারম্যান রোমান হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা যুথী এবং ইউনিয়ন যুবলীগ সভাপতি সাইদুর রহমান।
সভায় ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৫ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১২ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২১ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে