
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিয়েবাড়িতে খাবার নষ্ট করা নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ সময় বরপক্ষের সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গুদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন কনের নানা শহিদুল্লাহ, বাবুর্চি বুরুজ, আব্দুল মাজেদ সরদার, রিপন সরদার, রুকন সরদার, বাবু, লাভলু ও আব্দুল মালেক। এ ছাড়া ১০ জন নারীও আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার বালিজুড়ি ইউনিয়নের চর শোভাগাছা এলাকার আমিনুর আকন্দের ছেলে আবু বক্কর সিদ্দিক তারেকের (২৪) সঙ্গে চরপাকেরদহ ইউনিয়নের পোশাকশ্রমিক আসাদুল ইসলামের মেয়ে আর্জিনার বিয়ে হয়। গতকাল কনের বাবা আনুষ্ঠানিকভাবে মেয়েকে বরের বাড়িতে তুলে দেওয়ার আয়োজন করেন। এই অনুষ্ঠানে পাড়া-প্রতিবেশীদেরও দাওয়াত করা হয়। প্রতিবেশীদের দুপুর থেকে খাওয়ানো শুরু হয়।
বরপক্ষের লোকজন বিকেল ৫টার দিকে কনের বাড়িতে দাওয়াতে আসেন। খাওয়ার সময় বরপক্ষের লোকজন অনেক খাবার নষ্ট করছিলেন। কনেপক্ষের লোকজন তাঁদের খাবার নষ্ট করতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ ২০ জন আহত হন। এ সময় বরপক্ষের দুজনকে আটকে রাখে কনেপক্ষ। পরে তাঁরা জাতীয় জরুরি সহায়তার নম্বর ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে এবং পরিস্থিতি শান্ত করে। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মো. আলমাস হোসেন বলেন, ‘আমি অন্য একটি দাওয়াতে ছিলাম। ঘটনার সময় ছিলাম না। খবর পেয়ে বিয়েবাড়িতে এসে শুনি, খাবার নষ্টা করা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এ ঘটনায় কনেপক্ষের ৮-১০ জন আহত হন। আমি এসে বিয়েবাড়িতে বরপক্ষের কোনো লোকজন পাইনি।’
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন আজকের পত্রিকাকে বলেন, বিয়েবাড়িতে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরপক্ষের লোকজনদের উদ্ধার করে পরিস্থিতি শান্ত করে। তবে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। যদি অভিযোগ দেয়, তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে