
পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপনের পরেই চাকরি করতে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মিলন মিয়া (২২)। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানী মথুরাদী গ্রামের এই যুবক।
ঈদের আগের দিন আজ শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের দত্তপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
মিলন মিয়া শ্রীবরদী উপজেলার সাতানী মথুরাদী গ্রামের মো. লাভলু মিয়ার ছেলে। আগামীকাল শনিবার ঈদুল ফিতরের পর তাঁর মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সেহরির খাবার খাওয়ার পর মোটরসাইকেলের জন্য পেট্রল কিনতে পাশের বকশীগঞ্জ পৌর শহরের একটি ফিলিং স্টেশন যান মিলন মিয়া। তিনি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় অপর দুটি মোটরসাইকেলে রিপন ও আনোয়ার নামের তাঁর দুই সহপাঠী ছিলেন। ওই ফিলিং স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষার পরও পেট্রল পাননি তাঁরা।
পরে আজ ভোরের দিকে মিলন মিয়াসহ তাঁর দুই সহপাঠী পেট্রল কিনতে মোটরসাইকেল চালিয়ে শেরপুর শহরের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ৭টার দিকে জামালপুর-বকশীগঞ্জ সড়কে দত্তপাড়া এলাকায় টানা ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন মিলন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁর সহপাঠীরা মিলনকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।
মিলনের চাচাতো ভাই সোহাগ মিয়া বলেন, ‘আগামীকাল (শনিবার) ঈদুল ফিতর উদ্যাপন শেষে মিলনের মালয়েশিয়ায় যাওয়া কথা ছিল। মোটরসাইকেলে করে ঈদের দিন আত্মীয়স্বজনদের বাড়িতে দেখা করতে যাবেন, এ জন্য তিনি পেট্রল কিনতে বের হয়েছিলেন। কিন্তু তাঁর আর সেই পেট্রল কিনে বাড়িতে ফেরা হলো না।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মিলন মিয়া নামের এক যুবক মারা গেছেন। ময়নাতদন্ত ছাড়াই তাঁর মরদেহ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন পেয়েছি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে