
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের ১৮ দিনের মাথায় আয়শা আক্তার (১৮) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মৃত ওই নববধূর শাশুড়ি জাহানারা বেগমকে আটক করেছে বকশীগঞ্জ থানা-পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করাসহ শাশুড়ি জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আয়শা আক্তার উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহীনুর ইসলামের স্ত্রী। এ ছাড়া তিনি পাশের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ছামেদ আলীর মেয়ে। গত ২৯ ডিসেম্বর জাহীনুর ইসলামের সঙ্গে পারিবারিকভাবে আয়শা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হচ্ছিল না জাহীনুরের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়।
আজ দুপুরে স্বামীর বসতঘরে আয়শা আক্তারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শাশুড়ি জাহানারা বেগম। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য মৃত আয়শা আক্তারের শাশুড়ি জাহানারা বেগমকে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে