জামালপুরের মেলান্দহে কালবৈশাখীতে বসতবাড়ির ওপর গাছ পড়ে এক বৃদ্ধা মা এবং তাঁর দুই মেয়ে নিহত হয়েছেন। আজ সকালে উপজেলার নয়ানগরের দাগী এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহতরা হলেন খুকি বেগম (৬৫) এবং তাঁর দুই মেয়ে ফরিদা আক্তার (৩৭) ও মোছা. ফতে আক্তার।
নিহত খুকি বেগম ওই এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী। নিহত বৃদ্ধার দুই ছেলে রাজধানীতে কাজ করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কালবৈশাখীর সময় একই ঘরে ঘুমিয়ে ছিলেন মা ও দুই মেয়ে। ঝড়ের দাপটে একটি মেহগনিগাছ উপড়ে তাঁদের ঘরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আজ সকালে স্থানীয়রা তাঁদের লাশ দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ তিনটি উদ্ধার করে।
নিহতদের স্বজন মনিরুজ্জামান রিপন বলেন, ‘আমার দুই ফুফু আর দাদি ঘরে ঘুমিয়ে ছিল। রাতে ঝড়ে তাঁদের ঘরের ওপর একটি গাছ উপড়ে পড়ে। গাছের চাপা পড়ে তিনজনই মারা গেছেন।’
মেলান্দহ থানার উপপুলিশ পরিদর্শক হুমায়ুন কবীর বলেন, লাশ তিনটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
২ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে