
হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে চায়নিজ কুড়াল নিয়ে ঘোরাঘুরির সময় এক কিশোরকে আটক করা হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রদলের প্রস্তুতি সভা চলাকালে কার্যালয়ের বাইরে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ১৭ বছর বয়সী কিশোরের বাড়ি বানিয়াচং উপজেলার গুনুই গ্রামে।
জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জ আগমন উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা চলছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। সভা চলাকালে কার্যালয়ের সামনে এক কিশোরের সন্দেহজনক ঘোরাফেরা নজরে এলে উপস্থিত নেতা-কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন।
শাহ রাজিব আহমেদ রিংগন আরও জানান, এ সময় ওই যুবক অসংলগ্ন ও সন্দেহজনক কথাবার্তা বললে তার শরীর তল্লাশি করা হয়। তল্লাশিতে তার শার্টের ভেতর লুকানো অবস্থায় একটি চায়নিজ কুড়াল পাওয়া যায়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে আটক করে নিয়ে যান।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে ২২ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জে আগমন উপলক্ষে ছাত্রদলের পরামর্শ সভা চলছিল। এ সময় এক কিশোর সন্দেহজনক ঘোরাঘুরি করছিল। পরে নেতা-কর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে একটি চায়নিজ কুড়াল পান। বিষয়টি জানালে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে