
হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন।
আজ শুক্রবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কৃষি প্রকৌশলী মইনুল ইসলাম রাব্বি (৩০) মারা যান। তিনি চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল চারজন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজন চিকিৎসাধীন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার চাঁনভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতেই চুনারুঘাট উপজেলার রাজাপুর গ্রামের অটোরিকশাচালক জসিম মিয়া (৩৯), বড় লাদিয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রুমেল আহমেদ (৪০) ও কালিশিরি গ্রামের আব্দুর রহিমের স্ত্রী নাজমা আক্তার মারা যান।
পুলিশ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশায় পাঁচ যাত্রী চুনারুঘাট যাচ্ছিলেন। চাঁনভাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কৃষি প্রকৌশলী মইনুল ইসলাম রাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক।

ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজতখানার ভেতরে আইনজীবীর কাছ থেকে টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর ওই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেন।
৬ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদকে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারীর (টিপু) বাড়িতে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
১৬ মিনিট আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
২৪ মিনিট আগে
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ সায়েদাবাদ বাস টার্মিনাল ও টিকাটুলি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২১টি অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে।
৩১ মিনিট আগে