হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় খেলার মাঠে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে ইব্রাহিম মিয়া (২৬) নামের এক যুবক খুন হয়েছেন। আজ শুক্রবার উপজেলার খাগাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম ওই গ্রামের লিন্দন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকেলে গ্রামের মাঠে ফুটবল খেলা চলাকালে ইব্রাহিম মিয়ার সঙ্গে একই গ্রামের সৌরভ মিয়ার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে খেলা শেষে সৌরভ মিয়া ছুরি দিয়ে ইব্রাহিম মিয়ার ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত যুবকের বড় ভাই জানান, ঘটনার সময় তিনি বাজারে ছিলেন। পরে জানতে পারেন, প্রতিবেশী সৌরভ মিয়া তাঁর ভাইকে ছুরিকাঘাত করেছেন। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ আহমেদ মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে