
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন ও পরে কথার বরখেলাপ করার অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন শ্যামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর তাঁকে বরখাস্ত করা হলেও আজ শনিবার তা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
বরখাস্ত এসআই সুজন হবিগঞ্জ সদর মডেল থানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগকারী তরুণী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এসআই সুজন শ্যাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু পরবর্তী সময়ে বিয়েতে অস্বীকৃতি জানালে তরুণী বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সুজন শ্যামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাব উদ্দিন বলেন, এসআই সুজন শ্যামের মোবাইল ফোনে আপত্তিকর ছবির ঘটনাতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এ কারণে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত করা হয়েছে। সত্যতা মেলায় সুজন শ্যামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি আরও তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, একটি ট্রাক ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাত দলটি ডাকাতি করতে গিয়েছিল। ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে ফেলে। এরপর তাদের গণপিটুনি দেওয়া হয়। সকালে খবর পেয়ে তাঁরা আটজনকে উদ্ধার করেন।
২৫ মিনিট আগে
রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ শুরু হয়। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীর গতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পারভেজ নামে এক দোকানকর্মী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, শহরের মাহবুবনগর এলাকায় রোববার সকালে সাইফুল ইসলামের কেনা জমিতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিজয় নামের এক যুবক তাঁর সহযোগীদের সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের কাজে বাধা দেন। তর্কবিতর্কের একপর্যায়ে সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন।
১ ঘণ্টা আগে