হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তেল নিয়ে কারসাজির অভিযোগে একটি কোম্পানির ডিলারসহ দুজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন-তীর কোম্পানির নবীগঞ্জের ডিলার ঝনু পাল ও মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শামীম।
জানা যায়, নবীগঞ্জ উপজেলায় বাজারমূল্যে অস্থিতিশীলতা তৈরির লক্ষ্যে তীর কোম্পানির নবীগঞ্জের ডিলার ঝনু পাল ও মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শামীম দাম বাড়ানোর জন্য সয়াবিন তেলসহ দ্রব্য পণ্য গুদামে মজুত করে রাখে। খুচরা বিক্রেতারা তেলসহ দ্রব্য পণ্য ক্রয় করতে গেলে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয় ডিলার ঝনু পাল ও শামীম। অনেক ব্যবসায়ীর অর্ডার নিলেও পণ্য নেই বলে ফিরিয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
এদিকে বাজারের দ্রব্য পণ্যের মূল্য অস্থিতিশীল করতে তীর কোম্পানির ডিলার ঝনু পাল দ্রব্য পণ্যের গায়ের মূল্যের চেয়ে খুচরা পর্যায়ে গ্রাহক থেকে বেশি মূল্য নিতে ব্যবসায়ীদের বলেন। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন পৌর এলাকার ব্যবসায়ী-ক্ষুদ্র ব্যবসায়ীরা। পরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন নবীগঞ্জ থানার একদল পুলিশ সহকারে পৌর এলাকার শেরপুর রোডস্থ ছালামতপুরে তীর কোম্পানির গুদামে অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ পণ্য মজুত করে রাখার সত্যতা পায় প্রশাসন। পরে তীর কোম্পানির নবীগঞ্জের ডিলার ঝনু পাল ও মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শামীম তাদের অপরাধ স্বীকার করলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় প্রদত্ত মূল্যের বিনিময়ে প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে তীর কোম্পানির নবীগঞ্জের ডিলার ঝনু পালকে ২০ হাজার টাকা ও মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ শামীমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন বলেন, `ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দুজনকে অর্থদণ্ড করি। অভিযানকালে তৎক্ষণাৎ ব্যবসায়ীদের নিকট ন্যায্য মূল্যে তেল সরবরাহ করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধ করবেন না বলে অঙ্গীকার করে ঝনু পাল।
ইউএনও বলেন, বর্তমানে বাজারে পর্যাপ্ত পরিমাণে তেলসহ দ্রব্য পণ্য রয়েছে। কেউ পণ্যের গায়ে উল্লেখিত মূল্যের অতিরিক্ত দাবি করলে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান ইউএনও।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৪ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৬ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪৩ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে