হবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতকরণ এবং গ্যাসকূপসংলগ্ন এলাকার মানুষের কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নবীগঞ্জ-বাহুবল মৈত্রী সংঘ ও গ্রেটার সিলেট সুপ্রিম কোর্ট ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের উদ্যোক্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ।
মানববন্ধনে বক্তারা বলেন, হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের তৃতীয় কূপ থেকে চলতি মাসের ১৫ সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৮০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে। এ কূপে প্রায় ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত আছে, যার বাজারমূল্য প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকা। একইভাবে নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকেও দীর্ঘদিন ধরে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। অথচ কূপের পাশেই বসবাস করা স্থানীয় মানুষ ঘরে ঘরে গ্যাস পাচ্ছেন না।
বক্তাদের অভিযোগ, গ্যাস নীতিমালা অনুযায়ী স্থানীয় জনগণের জন্য গ্যাস সংযোগ দেওয়ার কথা থাকলেও তা বাস্তবে মানা হচ্ছে না। তাঁদের মতে, এটি কোনো অনুগ্রহ নয়, বরং ন্যায্য অধিকার।
মানববন্ধনে স্থানীয় প্রতিনিধিরা বলেন, গ্যাস-বিদ্যুতের দাবিতে এলাকাবাসী ইতিমধ্যেই সংগঠিত হয়েছেন। প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। পাশাপাশি তাঁরা গ্যাসকূপসংলগ্ন এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিরও দাবি জানান।
মানববন্ধনকারীরা সরকারের প্রতি আহ্বান জানান, গ্যাস নীতিমালার আলোকে অবিলম্বে নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করতে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে