
হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে টহলরত পুলিশ উপস্থিত হলে তাদের গাড়িতে জিম্মি করে রাখে ডাকাত দল। শনিবার দিবাগত রাত ১টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত গভীর রাতে আনুমানিক ১৫-১৬ জনের ডাকাত দল রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ফেলে ব্যারিকেড দেয়। রাস্তায় চলাচলকারী দুটি পিকআপ ও একটি প্রাইভেট গাড়ি আটক করে। এ সময় বানিয়াচং থানা-পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে ডাকাতেরা গাড়িতেই টহল পুলিশদের জিম্মি করে রাখে। ফলে পুলিশ গাড়ি থেকে বের হতে পারেনি। এরপর গাড়ি তিনটিতে ডাকাতি করে ডাকাতেরা চলে যায়। এ সময় ডাকাতেরা দেড় লাখ টাকা, কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে