হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও বাজার ও তার আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় দুই পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় আজ মঙ্গলবার বেলা ১টা থেকে বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম এ আদেশ জারি করেন।
জানা গেছে, কাকাইলছেও ইউনিয়নের দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পরপর দুই দিন সোমবার (৮ ডিসেম্বর) ও মঙ্গলবার (৯ ডিসেম্বর) সংঘর্ষের ঘটনায় রাসেল মিয়া (৪০) নামে এক যুবক নিহত ও অন্তত ৪০ জন আহত হন।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাকাইলছেও গ্রাম ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামীকাল বেলা ১টা পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন থাকবে এবং সেনাবাহিনীও পুরো এলাকায় টহল দেবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে