
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেক এবং মাধবপুর উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিপ্লবী ছাত্র-জনতা। আজ রোববার (২২ জুন) বিকেলে মাধবপুর উপজেলা গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধন শেষে মাসুম মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন এনসিপির প্রতিনিধি সাঈদ বোরহান উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্যসচিব সিরাজুল ইসলাম তানজিল, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক সৈয়দ মুহা. মাহদী হাসান এবং নেতা সালমান, টি আর রিয়াজ, সিজান, জহিরুল, সৈয়দ রিয়াজ উদ্দিন, সৈয়দ ফরহাদ উদ্দিন, হাফেজ জাকারিয়া, রুবেল মিয়া, ওয়াসিম আকরাম, আব্দুল করিম প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সংগঠনের আদর্শ ও নীতিমালা উপেক্ষা করে জেলা সমন্বয়ক ও উপজেলা কমিটি একক সিদ্ধান্ত, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সংগঠনকে বিভ্রান্তির পথে নিয়ে গেছে। তাই অবিলম্বে তাদের বহিষ্কার এবং একটি গ্রহণযোগ্য ও নিয়মতান্ত্রিক কমিটি পুনর্গঠন করতে হবে।
আন্দোলনকারীরা এনসিপির শুদ্ধিকরণ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
১২ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে