গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলায় খাল থেকে মানিক বিশ্বাস (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের তেঁতুলবাড়ির পাশের খাল থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
মানিক বিশ্বাস মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের নলিনী বিশ্বাসের ছেলে।
জানা গেছে, গতকাল বুধবার রাত ১১টায় মানিক বিশ্বাস মোটরসাইকেলে করে কোটালীপাড়ার কলাবাড়ি গ্রামে খালু বরুণ বাড়ৈর বাড়িতে বেড়াতে আসেন এবং রাতেই তিনি বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁর মোবাইল ফোনে কল দিয়ে পাচ্ছিলেন না। পরে তাঁর স্বজনেরা আশপাশে খুঁজতে থাকেন। এদিকে এ সংবাদ পেয়ে মানিক বিশ্বাসের খালুর বাড়ির লোকজনও তাঁকে খুঁজতে বের হন।
আজ দুপুরে তেঁতুলবাড়ির লোকজন রাস্তার পাশে খালের মধ্যে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে কোটালীপাড়া থানা-পুলিশকে খবর দেন। পুলিশ বেলা ৩টার দিকে মোটরসাইকেল ও মানিক বিশ্বাসের লাশ উদ্ধার করে। মানিক বিশ্বাসের খালাতো ভাই সুমন বাড়ৈ লাশ শনাক্ত করেন।
সুমন বাড়ৈ বলেন, ‘আমার খালাতো ভাই মানিক বিশ্বাস দুর্গাপূজা উপলক্ষে বুধবার রাত ১১টার দিকে আমাদের বাড়িতে বেড়াতে আসে এবং রাতের খাবার খেয়ে পূজা দেখে রাত ১২টার দিকে বাড়ির উদ্দেশে রওনা দেয়।’
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানিক বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তবু তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে