
গোপালগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে শহরের মান্দারতলার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুজন সিকদার মান্দারতলা এলাকার দ্বীন ইসলাম সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের ভাই।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আজ বুধবার দুপুরে সুজন সিকদারকে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।’ তিনি জানান, গত ১৬ জুলাই গোপালগঞ্জের পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে এনসিপির পথসভায় হামলা ও সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় ২৮ জুলাই গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার মোল্লা বাদী হয়ে ৪৭৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে একটি মামলা করেন। ওই মামলায় সুজন সিকদারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৭ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে