
এসএসসি ও সমমানের পরীক্ষায় গোপালগঞ্জের দাখিল পরীক্ষার্থী মায়ের স্থলে মেয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে। পরে প্রক্সি ওই পরীক্ষার্থীকে (১৩) ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সচিব হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আতিয়ার রাসুল হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, পরীক্ষা হলে প্রবেশের সময় এডমিট কার্ডের ছবি সাদাকালো হওয়ায় সন্দেহ হয় পরীক্ষা কেন্দ্রের শিক্ষক কানিজ রাফেজার। বিষয়টি ওই শিক্ষক কেন্দ্র সচিবকে জানান। পরে তিনি ওই পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানকে জানান বিষয়টি।
প্রশ্ন বিতরণের আগেই সবাই গিয়ে প্রক্সির বিষয়টি নিশ্চিত হতে পারেননি। পরবর্তী সময় বোর্ডের ওয়েবসাইট থেকে রঙিন এডমিট কার্ড প্রিন্ট দেওয়া হয়। সেখানে দেখা যায় ওয়েবসাইটের শিক্ষার্থীর সঙ্গে এডমিটের ছবির সঙ্গে মিল রয়েছে। কিন্তু পরীক্ষার্থীর সঙ্গে ছবির অমিল পাওয়া যায়। এর মধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরীক্ষা কেন্দ্রে হাজির হয়। এ ঘটনায় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাসেল মুন্সীকে বিষয়টি জানায় কেন্দ্র কর্তৃপক্ষ। তবে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিচারকার্য শুরুর আগেই ওই শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক কানিজ রাফেজার কাছে স্বীকার মায়ের পরীক্ষা সে দিচ্ছে। এরপর ভ্রাম্যমাণ আদালতে ওই শিক্ষার্থীকে ১ লাখ টাকা জরিমানা করে।
ওই পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পরীক্ষা শুরুর পর সদর উপজেলার হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি কক্ষে এক পরীক্ষার্থীকে নিয়ে সন্দেহের কথা জানায় কেন্দ্র সচিব। ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেরিয়ে আসে মূল রহস্য। দেখা যায়, গোপালগঞ্জ শহরের মহিলা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীর (দাখিল পরীক্ষার্থী) স্থলে তার মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাসেল মুন্সী জানান, দাখিল পরীক্ষার্থী মায়ের স্থলে মেয়ে পরীক্ষা দেওয়ার ওই পরীক্ষার্থীকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০,৩ (ক) ধারায় ১ লাখ টাকা জরিমানা করে টাকা আদায় করা হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে