গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোরো ধানের খেতে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে সুমন মল্লিক (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার বানার ঝোড় গ্রামে এ ঘটনা ঘটে। সুমন ওই গ্রামের আতিয়ার মল্লিকের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধানখেতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন সুমন। বিষয়টি অন্য জমির লোকজন দেখে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, ‘বিষয়টি আমি জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে এখনো থানায় আসেনি বা জানায়নি। তারপরও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের পছন্দের নকশা অনুযায়ী সংস্কার হতে যাচ্ছে বগুড়ার শাকপালা পার্কটি। আগামী সপ্তাহ থেকে সড়ক ও জনপথ বিভাগ পার্কটির সংস্কারকাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ মিনিট আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটির নিবন্ধন (রেজিস্ট্রেশন) সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে বাসটির মালিককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সরকারি সংস্থাটি।
১৪ মিনিট আগে
বাজারের কয়েকজন ক্রেতা অভিযোগ করেন, কসাই বাহার দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের মাধ্যমে ক্রেতাদের জিম্মি করে রেখেছেন। তাঁরা জানান, তাঁর বিরুদ্ধে ওজনে কম দেওয়া, অতিরিক্ত মূল্য নেওয়া, ভালো মাংসের বদলে অতিরিক্ত হাড় ও চর্বি দেওয়া এবং প্রতিবাদ করলে ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ রয়েছে।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার সকালে পানছড়ি সদর ইউনিয়নের সূতকর্মাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে