গোপালগঞ্জ: ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে হাইশুর বৃদ্ধাশ্রম। ওই বৃদ্ধাশ্রমের তিনটি টিনের চাল ঝড় উড়িয়ে নিয়ে গেছে। বর্তমানে ২২ জন বৃদ্ধ ও বৃদ্ধা আশ্রমের মন্দিরে আশ্রয় নিয়েছেন। গত বুধবার বিকালের ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের এ বৃদ্ধাশ্রম। তবে কেউ আহত হননি বলে জানিয়েছেন বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস।
গতকাল বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাইশুর বৃদ্ধাশ্রমের সেবক ও প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস বলেন, ১৯৯৬ সালে বৃদ্ধাশ্রমটি গড়ে তুলি। শুরু থেকেই এখানে ২৩ জনের থাকার ব্যবস্থা করি। অনেকে এই বৃদ্ধাশ্রমেই মারা গেছেন। আবার নতুন করে বৃদ্ধ-বৃদ্ধা এসেছেন। এভাবে ২৫ বছর ধরে বৃদ্ধাশ্রম চলিয়ে নিচ্ছি। ভিক্ষা করে আমি এ বৃদ্ধাশ্রমের কাজ শুরু করি। এর পাশাপাশি প্রশাসন, দেশের গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকরা সাহায্য সহযোগিতা করেছেন।
তাদের সহযোগিতায় তিল তিল করে এখানে বৃদ্ধদের থাকার ঘর নির্মাণ করেছি। প্রতিষ্ঠা করেছি ভজনালয়। এছাড়া এখানে পুকুর, বাথরুম, রান্নাঘরসহ সব সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি। বুধবারের ঝড়ে বৃদ্ধাশ্রমটির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃদ্ধাশ্রমের নিবাসীরা মন্দিরে আশ্রয় নিয়েছেন। ইউএনও বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করে সাহায্য সহযোগিতা করেছেন। এখন আমরা সংস্কারের কাজ শুরু করেছি।
এ ব্যাপারে কাশিয়ানী ইউএনও রথীন্দ্র নাথ রায় বলেন, আমরা বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করেছি। সেখানে চাল ও শুকনা খাবার দিয়েছি। সেই সাথে বৃদ্ধাশ্রমটি সংস্কারের জন্য গতকাল বৃহস্পতিবার এক লাখ টাকা অনুদান দিয়েছি।
কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, মানবিক মানুষ আশুতোষ বিশ্বাস কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে এ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে বৃদ্ধদের সেবায় নিয়োজিত। তার এ মহৎ কাজের সাথে আমরা সবসময় পাশে আছি। উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত বৃদ্ধাশ্রমে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করবো। এ মানবসেবাকে আমরা এগিয়ে নেব।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে