
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মুমিন গাজী (২৬) নামের এক গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মুমিন গাজী বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযোগকারী মুমিন গাজী হিরণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ এবং বর্ষাপাড়া গ্রামের মো. মুজিবর গাজীর ছেলে।
জানা গেছে, হিরণ ইউনিয়নের মৃত আবুল বশার মোল্লার ছেলে হৃদয় হক রাব্বি (২৮) প্রায়ই বর্ষাপাড়া গ্রামে বিভিন্ন জায়গায় মাদক বিক্রি করতে যান। কিছুদিন আগে রাব্বি বর্ষাপাড়া গ্রামে মাদক বিক্রি করতে গেলে গ্রাম পুলিশ মুমিন গাজী স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে তাতে বাধা দেন। এতে রাব্বি ক্ষিপ্ত হন।
গ্রাম পুলিশ মুমিন গাজী বলেন, ‘হৃদয় হক রাব্বি প্রায়ই মাদক বিক্রির জন্য আমাদের বর্ষাপাড়া গ্রামে আসে। কিছুদিন আগে তাকে মাদক বিক্রির সময় আমি লোকজন নিয়ে বাধা দিই। এই ঘটনার পর সোমবার (১৩ অক্টোবর) আমি পরিষদ থেকে বাড়ি ফেরার সময় রাব্বি তার চাচাতো ভাই সৌদিপ্রবাসী মশিউর মোল্লাকে নিয়ে দক্ষিণ হিরণ ব্রিজের ওপর বসে আমাকে মারধর করে।’
এ বিষয়ে জানতে হৃদয় হক রাব্বির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার চাচা জাবেদ মোল্লা মারধরের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘বর্ষাপাড়া গ্রামে আমার ভাতিজা রাব্বি একটি মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করার জন্য গিয়েছিল। গ্রাম পুলিশ মুমিন সেই বিয়ে ভেঙে দেওয়ায় রাব্বি ক্ষিপ্ত হয়ে তাকে দু-একটি চড়থাপ্পড় দিয়েছে। বিষয়টি আমরা সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করছি।’
গ্রাম পুলিশ মুমিন গাজীর অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৩ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৫ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪২ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে