বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপরিচালক (পউও) ও প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) তুহিন মাহমুদকে বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে তাঁকে সাময়িক বরখাস্ত এবং একইসঙ্গে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।
গতকাল বুধবার বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, গত বছর ডিসেম্বর মাসের ৯ তারিখে অনুষ্ঠিত ৩৭ তম রিজেন্ট বোর্ডের সবার সিদ্ধান্তে সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর খন্দকার নাসির উদ্দিনের সময়ে আসবাবপত্র, কম্পিউটারসহ ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্রয়ের বিল ভাউচার ও প্রস্তাবিত কাগজপত্র যাচাইয়ের জন্য একটি কমিটি করা হয়। কমিটির লোকজন সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ে জন্য খুলনা শিপইয়ার্ডে যায়। তাঁদেরকে সহযোগিতা করতে তুহিন মাহমুদকে সেখানে উপস্থিত থাকার জন্য ট্রেজারার নির্দেশ দেন। কিন্তু তিনি সেখানে উপস্থিত হননি।
এতে ওই কমিটির সদস্যদের তদন্ত সংশ্লিষ্ট কাগজপত্রের যথার্থতা যাচাইয়ে চরম অবহেলা ও অসহযোগিতা করেছেন বলে ওই তদন্ত কমিটির সদস্য মো. ফরিদুল আলম অভিযোগ করেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সৈয়দ সামসুল আলম অভিযোগ করেন যে, তুহিন মাহমুদ উপাচার্যের অনুমোদন ছাড়াই বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের জন্য টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
এছাড়া কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ক্রয় কার্যাদেশ সংক্রান্ত অফিস আদেশসহ বিভিন্ন ধরনের পত্র জারি করেছেন, যা সরকারি কর্মচারী আইন পরিপন্থি বলে রিজেন্ট বোর্ডের সব সদস্য একমত হয়েছেন।
এ পরিপ্রেক্ষিতে অভিযোগ পর্যালোচনা ও রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো এবং একইসঙ্গে সব প্রকার দপ্তরের কার্যক্রম থেকে তাঁকে বিরত থাকার জন্য বলা হলো।

সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
২৯ মিনিট আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হাইল হাওরে মাছ শিকারের জাল থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ সোমবার সকাল ১০টার দিকে শ্রীমঙ্গল ভাড়াউড়া হাইল হাওরে নবীন ও জাবেদ নামের ব্যক্তির জাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে