
গাজীপুরের কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে আলাদা ঘটনায় দুই রাজনৈতিক দলের প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ জানুয়ারি) উপজেলার বক্তারপুর এলাকায় তাঁদের এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণা ও সভার ক্ষেত্রে নির্ধারিত বিধিমালা অমান্য করে ‘উঠান বৈঠক’ আয়োজন করায় ‘জনতার দল’-এর একজন প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের বিলবোর্ড বা পোস্টার লাগানো নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে নির্বাচনী বিলবোর্ড স্থাপন করায় বিএনপির একজন প্রতিনিধিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ২৭(খ) বিধি মোতাবেক এই জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন বদ্ধপরিকর। আইনের ব্যত্যয় ঘটিয়ে কেউ আগাম প্রচারণা বা নিয়মবহির্ভূত সভা-সমাবেশ করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, প্রতীক বরাদ্দের আগে দেয়াললিখন, পোস্টার টাঙানো বা বড় ধরনের শোডাউন করা আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা মনে করছেন, এ ধরনের নিয়মিত অভিযানের ফলে প্রার্থীরা নির্বাচনী আইন মানতে উৎসাহিত হবেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে