আমাগো পেট আছে, খাওয়া লাগবো। উপোস তো থাকতে পারব না। মা ও ছোট দুই বোন নিয়া থাকতে হয়। নিজে না খেয়ে থাকলেও তো তাঁদেরকে না খাইয়ে রাখা যাবে না। তাই গাড়ি নিয়া বের হইছি। ঈদুল আজহার পর সরকার ঘোষিত সর্বাত্মক কঠোরতম লকডাউনের নিষেধাজ্ঞার প্রথম দিন গতকাল শুক্রবার দিবাগত রাতে আজকের পত্রিকাকে এভাবেই বলছিলেন মরকুনের অটোরিকশা চালক দীন ইসলাম।
তিনি বলেন, যাত্রী নিয়ে আসছি। যাত্রীদের ব্রিজের গোড়ায় নামাইয়া দিছি। পরে স্যারেরা (পুলিশ) আমাকে আটক করছে।
সরেজমিনে রাজধানীর অন্যতম প্রবেশপথ আবদুল্লাহপুরে দেখা যায়, লকডাউন অমান্য করে অটো রিকশা ও ইজিবাইক নিয়ে মহাসড়কে বের অভিযোগে উত্তরার আবদুল্লাহপুরে বেশ কয়েকটি ইজিবাইক ও অটোরিকশা আটক করে পুলিশ। পরবর্তীতে তাদের সাজা স্বরূপ কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হয়।
এ সময় টঙ্গীর এরশাদ নগরের ইজিবাইক চালক কুরবান আলী আজকের পত্রিকাকে বলেন, আধা ঘণ্টা আগে পুলিশের হাতে ধরা খাইছি। আমি তো জানি না, অটোরিকশা নিষেধ। তাই গাড়ি নিয়ে বের হইছি।
গাজীপুরের গাজীপুরা সাতাইশ এলাকার মিশুক চালক ইকবাল ইসলামের গাড়িও আটক করে পুলিশ। এ সময় তিনি পুলিশকে আকুতি মিনতি করে পুলিশকে বলেন, স্যার আমার ভুল হইয়া গেছে। স্যার এবারের মত মাফ করে দেন। আর জীবনেও আসব না।
উত্তরার কামড়পাড়ার ইজিবাইক চালক কুদ্দুস আজকের পত্রিকাকে বলেন, আপনারা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মাইছেন। আপনারা কী করে বুঝবেন আমাদের দুঃখ কষ্ট। গাড়ির চাকা ঘুরিয়েই আমাদের সংসার চলে। গাড়ির চাকা ঘুরলে বউ বাচ্চা নিয়ে খেতে পাই। আর না ঘুরলে তাদের নিয়ে না খেয়েই থাকতে হয়।
এদিকে আবদুল্লাহপুরে কর্তব্যরত উত্তরা পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দুলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, সরকার ঘোষিত লকডাউনের মধ্যে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যেসব ইঞ্জিল চালিত রিকশা বের হয়েছে, সেগুলো কয়েক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হচ্ছে। যেন তারা দ্বিতীয়বার বের না হয়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে