
গাজীপুরের কাপাসিয়ায় বড় ভাই বনি আমীনের পিটুনিতে মাদকাসক্ত ছোট ভাই নূরুল আমীন (১৯) প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই দুই ভাই উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। আজ শুক্রবার দুপুরে ঘর থেকে নূরুলের লাশ উদ্ধার করা হয়।
বারিষাব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাবুল হোসেন জানান, সেলদিয়া গ্রামের হতদরিদ্র শাহজাহানের (৬০) ভিটেমাটি ছাড়া আর তেমন কোনো জমিজমা নেই। তিনি ও তাঁর স্ত্রী আশপাশের কয়েক গ্রামে মাটি কেটে জীবিকা নির্বাহ করেন। কয়েক বছর আগে বড় ছেলে বনি আমীনকে সৌদি আরবে শ্রমিক ভিসায় পাঠিয়েছিলেন তিনি। ছেলেকে সৌদি আরব পাঠানোর জন্য অনেক কষ্টে টাকা জোগাড় করেছিলেন তিনি। দুই মাস আগে বনি আমীন ছুটিতে দেশে আসেন। অন্যদিকে তাঁর ছোট ছেলে নূরুল আমীন কয়েক বছর ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে ঘরের জিনিসপত্র, এমনকি কাপড়চোপড় বিক্রি করে দিতেন তিনি। লোকজনের সঙ্গেও তিনি জঘন্য আচরণ করতেন। বিশেষ করে, মাথায় নেশার ভূত চাপলে বাবার কাছে টাকা না পেলে সামনে যা পেতেন, তা ভাঙচুর করতেন। নেশার টাকার জন্য মা-বাবাকে মারধরও করতেন।
শাহজাহান জানান, নেশা ছাড়ানোর জন্য ছোট ছেলে নূরুলকে দুই দফায় প্রায় তিন মাস মাদকাসক্ত নিরাময়কেন্দ্রে রেখেছিলেন। এতে তাঁর প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। পুরো খরচটাই তিনি সৌদি আরবে থাকা বড় ছেলের পাঠানো টাকা থেকে মিটিয়েছেন। কিন্তু বাড়ি ফিরে নূরুল আবার নেশা করতে শুরু করেন। আজ সকালেও নূরুল তাঁর কাছে মাদক কিনতে দুই হাজার টাকা দাবি করেন। তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় নূরুল ভাঙচুর শুরু করলে শাহজাহান ভয়ে বাড়ি থেকে চলে যান। পরে তিনি তাঁর মায়ের কাছে টাকা দাবি করে গালিগালাজ শুরু করলে বড় ভাই এসে তাঁকে বেধড়ক পিটুনি দিয়ে ঘরে আটকে রাখেন। দুপুরের দিকে ঘরে গিয়ে নূরুলকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর পালিয়েছেন বড় ভাই বনি আমীন।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে