গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত্যুবরণকারীরা হলো রংপুরের মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। তারা দেউলিয়াবাড়ী এলাকায় পিতামাতার সঙ্গে ভাড়া বাসায় থাকত। তারা স্থানীয় একটি মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত।
দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ী এলাকায় পুকুরের পানিতে গোসল করতে নামে ওই দুই কিশোর। গোসলের একপর্যায়ে গভীর পানিতে তারা ডুবে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু উদ্ধার করতে না পেরে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় বেলা ১১টার পর তাদের দুজনের মরদেহ উদ্ধার করে।
ওসি সালাউদ্দিন জানান, তাদের মৃত্যুর কারণের বিষয়ে কারও কোনো সন্দেহ নেই। তাই পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তেই লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৭ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১০ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৬ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৮ মিনিট আগে