
১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় প্রধান শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ছবিসংবলিত ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা গেছে।
আজ বৃহস্পতিবার টঙ্গীর নতুন বাজার এলাকায় কার্যালয়ের প্রধান ফটকে এই ব্যানার টানানো দেখা যায়।
স্থানীয়রা জানান, ভোর থেকে ব্যানার ও পতাকা দেখতে পাওয়া যায়, তবে কে বা কারা ব্যানার ও পতাকা উত্তোলন করেছেন তা তাঁরা জানেন না। দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ‘গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন’ লেখা ব্যানারটি গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল তাঁর ফেসবুকে পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, ‘টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আগুন জ্বালিয়ে, পুড়িয়ে দেওয়া-হয়তো সহজ। ভেঙে-চুরে লুটপাট করা-হয়তো সহজ, কিন্তু একটি বলীয়ান চেতনা ভাস্বর আদর্শ ধ্বংস করে সাধ্য কার? জেনে রেখো... যতই হত্যা করো, জন্মাব আবার দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস।’
এ বিষয়ে টঙ্গীর পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ব্যানার টাঙানো আছে, কিন্তু এটি কে করেছে সে বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য ছিল না। পরে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ব্যানারটি অপসারণ করা হয়েছে। ওই ভবনটি বর্তমানে পরিত্যক্ত বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর টঙ্গীতে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে অফিসটি দীর্ঘদিন বন্ধ ছিল।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে