
গাজীপুরের শ্রীপুরে বাগান থেকে নবজাতকের মাথার খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার নয়াপাড়া গ্রামের বলদীঘাট এলাকার একটি আকাশমণিবাগানের ভেতর থেকে এই খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ফাতেমা বেগম জানান, দুপুরে জনৈক বাবুল মিয়ার আকাশমণিবাগানে তিনি শুকনো পাতা সংগ্রহের জন্য যান। হঠাৎ তিনি দেখেন নবজাতকের মাথার একটি অংশ পড়ে রয়েছে। এ সময় তিনি বাগান থেকে দৌড়ে বের হয়ে আশপাশের লোকজনকে জানান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে মাথার খণ্ডিত অংশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে ময়নাতদন্ত ছাড়া কথা বলা মুশকিল।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে