
গাজীপুরের শ্রীপুরে রাস্তার পাশে ঝোপঝাড় থেকে কাপড়ে মোড়ানো নবজাতককে পেয়েছেন এক পথচারী। আজ রোববার সকালে উপজেলার বরমী ইউনিয়নের শ্রীপুর বরমী আঞ্চলিক সড়কের গাড়ারণ গ্রামের ভাসাবাইদ এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ফয়সাল ইফরান বলেন, ‘সকাল ৮টার দিকে মোটরসাইকেলে চড়ে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলাম। ভাসাবাইদ যাওয়ার পর কয়েকজন লোক ডাকচিৎকার দেয় ঝোপঝাড়ের কাছে যেতে। আমি মনে করছি, কোনো সমস্যা হয়ছে। কাছে গিয়ে দেখি, কাপড়ে মোড়ানো এক ফুটফুটে নবজাতক ঝোপঝাড়ে ময়লার মধ্যে পড়ে রয়েছে। স্থানীয় এক পথচারী রাস্তার পাশে প্রস্রাব করতে গিয়ে কান্নার শব্দ শুনে নবজাতকটি দেখতে পান। বিষয়টি জানার পরপরই জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেওয়া হয়। তেমন কোনো সাড়া না পেয়ে থানায় ফোন করে বিষয়টি জানালে ওসি শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সঙ্গে সঙ্গে কয়েকজনের সহযোগিতায় নবজাতককে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে নবজাতকের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসক। পরে অ্যাম্বুলেন্স ভাড়া করে দুজন নারী ও দুজন স্থানীয় ব্যক্তিকে সঙ্গে দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে উপজেলা সমাজসেবা কর্মকর্তার নির্দেশনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’
স্থানীয় বাসিন্দা সানজিদা লিজা বলেন, ‘খবর পেয়ে রাস্তার পাশে গিয়ে দেখি, ঝোপঝাড়ে এক ফুটফুটে নবজাতক কাপড়ে মোড়ানো। শরীরে ধুলোময়লা। পিঁপড়া কামড়াতে ছিল এবং শরীরে ঘোরাঘুরি করছে। এরপর উপস্থিত লোকজনের পরামর্শে নবজাতকটি কোলে নিয়ে পানি দিয়ে শরীর পরিষ্কার করি। তখন জানতে পারি, নবজাতকটি ছেলে।’
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম নবজাতকের লালনপালনের দায়িত্বে নিতে আগ্রহী। শফিকুল ইসলাম বলেন, ‘প্রায় এক যুগ হলো বিয়ে করেছি। আমাদের কোনো সন্তান নেই। আমার স্ত্রী এমন খবর শুনে সেখানে দৌড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা এমন আশ্বাস দিলে নবজাতকটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। বিকেল ৪টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মমেক হাসপাতালে নিয়ে গেছে।’
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোহাগ বলেন, ‘কয়েকজন মানুষ নবজাতক নিয়ে হাসপাতালে আসে। হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নবজাতকের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিকেলের দিকে ময়মনসিংহ মমেক হাসপাতালে নিয়ে যায়।’
শ্রীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাহাউদ্দিন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আমাকে বিষয়টি অবহিত করার পরপরই চিকিৎসা দেওয়ার নির্দেশনা দিই। পাশাপাশি সার্বিক বিষয়ে খোঁজখবর নিই। বর্তমানে নবজাতকটি মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক আজকের পত্রিকাকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বাসিন্দারা ঝোপঝাড়ে নবজাতক পড়ে থাকার কথা পুলিশে অবহিত করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি সাধারণ ডায়েরি হয়েছে। শিশুর অবস্থা খারাপ হওয়ায় মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নবজাতকের চিকিৎসার বিষয়ে সেখানের পুলিশ ক্যাম্পে মেসেজ দেওয়া হয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে