
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সন্ধ্যায় শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা অন্য কিশোরদের সঙ্গে মারামারির একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে শিহাব মিয়া (১৬)। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন।
তবে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুজ্জামান বলেছেন, ওই কিশোরকে যখন হাসপাতালে আনা হয় তখন সে মৃতই ছিল।
ওই কিশোর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
শিহাব মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর ভূঁইয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরির একটি মামলায় আটকের পর তাকে টঙ্গী শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রে রাখা হয়েছিল।
টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মো. এহিয়াতুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে