
গাজীপুরের শ্রীপুরে নাটকের কথা বলে এক মডেলকে রিসোর্টে এনে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হওয়ার পর রিসোর্টটিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৈধ কাগজপত্র না থাকায় উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে রিসোর্ট কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা এবং রিসোর্টটি সিলগালা করা হয়েছে।
অভিযানের সময় রিসোর্টটি থেকে দুই নারীসহ ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৬ জনই রিসোর্টটির কর্মকর্তা ও কর্মচারী।
পুলিশ সূত্রে জানা গেছে, ২১ সেপ্টেম্বর শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের রাস রিসোর্টের একটি কক্ষে আটকে রেখে রাজধানীর এক নারী মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর মডেল নিজে বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শ্রীপুর থানায় তিনজনের নামে মামলা করেন। মামলার আসামিরা হলেন নাটকের পরিচালক মো. নাছির উদ্দিন মাসুদ (৩৫), তাঁর সহযোগী মো. বাবর (৩২) ও রিসোর্টের মালিক (নাম উল্লেখ নেই, বয়স ৬০ বছর)। এজাহারে তাঁদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি।
মামলার পর শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রিসোর্টটিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও থানা-পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযানের সময় রিসোর্টের একটি কক্ষ থেকে দুই পুরুষ পালিয়ে যান। পরে ওই কক্ষ থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় কক্ষ থেকে বিভিন্ন বিদেশি মদসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরে পালিয়ে যাওয়া দুজনের পরিচয় পাওয়া গেছে।
ওসি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় রিসোর্টটি পরিচালনার জন্য প্রয়োজনীয় বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এ কারণে নগদ দুই লাখ জরিমানা ও রিসোর্টটি সাময়িকভাবে বন্ধ (সিলগালা) করা হয়েছে।
মামলার বিষয়ে ওসি বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
ওসি আরও জানান, শ্রীপুর উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দিয়েছেন। অভিযানে শ্রীপুর থানা-পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করেছে।
শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইদুল ইসলাম বলেন, অভিযানের সময় রিসোর্ট কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। হোটেল রেস্তোরাঁর আইন অনুযায়ী ওই রিসোর্টটির কোনো নিবন্ধন ছিল না। বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ-২০২৪-এর আইন মোতাবেক রাস রিসোর্টকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি আপাতত রিসোর্টটি বন্ধ রাখা হয়েছে।
মামলার বাদী শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের বলেন, ‘আমাকে একটি নাটকে অভিনয় করার বিষয়ে কথা বলার কথা বলে রিসোর্টে এনে আটকে রাখা হয়। পরে আসামিরা মদের কাচের বোতল ভেঙে আমাকে আঘাত করে হত্যার ভয় দেখায়, শারীরিক নির্যাতন করে জোরপূর্বক ধর্ষণ করে। এতে আমি অসুস্থ হয়ে পড়ি। পরের দিন আমার মোবাইল রেখে তারা আমাকে রিসোর্ট থেকে বের করে দেয়।’
তিনি আরও বলেন, ‘পরে আমি ঢাকায় বাসায় ফিরে গিয়ে সেখানে মামলা করতে চাইলে পুলিশ জানায়, ঘটনাস্থলের এলাকার থানায় মামলা করতে হবে। এ কারণে মামলা করতে দেরি হয়েছে। আমি ন্যায়বিচার চাই।’
মামলা দায়ের হওয়ার পর শুক্রবার রাতে অভিযুক্ত নাছিরের সঙ্গে যোগাযোগ করলে, তিনি নিজেকে নাটকের পরিচালক পরিচয় দিয়ে বলেন, ‘সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। অন্য কোনো ঘটনা ঘটেনি। আমাকে ব্ল্যাকমেল করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৫ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৯ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৮ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে