
গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে একটি মিনি ট্রাক চুরি হওয়ার ৫ ঘণ্টার মধ্যে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন খুলনা মহানগরীর খালিশপুর থানার নয়াবাটির মোড় এলাকার জায়েদ (৪০) এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বাগদা হৃদয় (২২)।
ওসি মো. সালাহ উদ্দিন জানান, গাজীপুরের কোনাবাড়ী এলাকার সুমন মিয়া অভিযোগ করেন যে সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে সোয়া ১টার মধ্যে কোনাবাড়ী থানার আমবাগ মিতালী ক্লাব-সংলগ্ন মসজিদের সামনে থেকে তাঁর মালিকানাধীন টাটা কোম্পানির একটি মিনি ট্রাক চুরি হয়েছে। এ ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মনির হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্য ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করেন। পরে তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় এদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে চুরির ঘটনার পাঁচ ঘণ্টার মধ্যে দুজনকে গ্রেপ্তার করেন। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি যাওয়া মিনি ট্রাকটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৩ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১২ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৪ মিনিট আগে