
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার বেতনের দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ বুধবার সকালে কারখানার ভেতরে বিক্ষোভ শেষে ১০টার দিকে তাঁরা টঙ্গী বাজার এলাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (১১টা ৫৫) শ্রমিকদের বিক্ষোভ চলমান রয়েছে।
সকাল ৯টার দিকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিক ও কারখানা সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন। গতকাল মঙ্গলবার বিকেলে কারখানা মালিক কারখানাটির ১ হাজার ৭০০ জন শ্রমিকের গত ফেব্রুয়ারি মাসের পাওনা বেতন পরিশোধ করেন। এ সময় ৩০০ শ্রমিককে বেতন পরিশোধ করেননি। এ কারণে বেতন পরিশোধের দাবি জানিয়ে বেতন-ভাতা না পাওয়া শ্রমিকেরা ওই দিন সন্ধ্যায় কারখানায় কর্মবিরতি পালন করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার অন্য কর্মকর্তাদের অফিসরুমে আটকে রাখেন। আজ বুধবার শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে রাত সাড়ে ৯টার দিকে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে যান।
আজ সকালে কারখানাটির ২ হাজার শ্রমিক কাজে যোগ দিতে কারখানায় যান। এ সময় কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানার বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এ সময় মহাসড়কে গাজীপুর থেকে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা টঙ্গী বাজার এলাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয় ঘেরাও করে স্লোগান দিতে থাকেন।
কারখানার নারী শ্রমিক তাহমিনা আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল (মঙ্গলবার) কারখানার মালিক ১ হাজার ৭০০ জন শ্রমিকের বেতন পরিশোধ করছে। ৩০০ জনের বেতন দেয়নি। মঙ্গলবার রাত পর্যন্ত কারখানার কর্মকর্তাদের আমরা আটক করে রাখি। পরে পুলিশ আমাদের কারখানা থেকে বের করে দেয়। আজকে (বুধবার) কারখানায় কাজে এসে দেখি কারখানা বন্ধের নোটিশ।’
এ বিষয়ে জানতে সিজন্স ড্রেসেস লিমিটেড কারখানার নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
তবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর টঙ্গী কার্যালয়ের উপমহাপরিদর্শক আহমেদ বেলাল বলেন, ‘বিক্ষুব্ধ শ্রমিকেরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বসে আছেন। কারখানা মালিকের সঙ্গে কথা বলতে চেষ্টা চালাচ্ছি।’
সার্বিক পরিস্থিতির বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ওসমান গনি আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের পাওনা বেতনের দাবিতে গতকাল (মঙ্গলবার) থেকেই কারখানাটিতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দিতে গিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠে।’
তিনি আরও বলেন, ‘পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হলে টঙ্গী বাজার এলাকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কার্যালয়ে অবস্থান নিয়েছে।’

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
২৮ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩২ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৩৯ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে