গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিয়ের পাঁচ মাসের মাথায় শামিমা আক্তার (১৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৭ মে) সকালে জামালপুর ইউনিয়নের ছৈলাদি এলাকায় শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মৃত শামিমা আক্তার উপজেলার কলাপাটুয়া এলাকার আমিনুল ইসলামের মেয়ে। সে ছৈলাদি গ্রামের সোহানের (১৬) স্ত্রী।
জানা গেছে, শামিমার সঙ্গে সোহানের প্রেমের সম্পর্ক ছিল। পাঁচ মাস আগে পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে নবদম্পতির মধ্যে কলহ শুরু হয়। আজ সকাল ১০টার দিকে শামিমাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে