
একদলীয় বাকশাল কায়েম নয়, বিরোধী দলকে কথা বলতে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি।
মঈন খান বলেন, বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। একদলীয় বাকশালের কায়েম নয়, গণতন্ত্রের এটাই পরিবেশ। বিরোধী দলকে কথা বলতে দিতে হবে।
আজ রোববার গাজীপুরের টঙ্গীর গুশুলিয়া এলাকায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আবদুল মঈন খান বলেন, ‘আমরা যে কথা বলি, সেটা যেন বাস্তবধর্মী ও যুক্তিতর্কের কথা হয় সংসদে, এটাই গুরুত্বপূর্ণ। আবেগ দিয়ে কথা বললে সেটা হয়তো সংসদের ভাষায় সঠিকভাবে প্রতিফলিত হয় না।’
মেডিকেল কলেজটিতে এ বছর দেশি-বিদেশি মিলিয়ে ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। পরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে ও অ্যাপ্রোন পরিয়ে বরণ করা হয়। এ সময় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে মঈন খান ক্যাম্পাসে একটি নিমগাছের চারা রোপণ করেন। এ সময় মেডিকেল কলেজের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে