
গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সেশনের নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল এবং সহসভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত দুটি প্যানেলই অংশগ্রহণ করে।
নির্বাচনে মোট ১ হাজার ৮৯০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪২৫ জন ভোটার ভোট প্রদান করেন। পরে রাতে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. সুলতান উদ্দিন ফলাফল ঘোষণা করেন।
বিভিন্ন মত-পথের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জামায়াত সমর্থিত প্রার্থীরা। ৫ আগস্টের পর কোনো নির্বাচনে জামায়াতের এই বিজয়কে গাজীপুরের রাজনীতিতে একটি নতুন মাইলফলক বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সভাপতি পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ড. শহিদ উজ্জামানকে (৫৬৪ ভোট) হারিয়ে জামায়াত সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মো. শামসুল হক ভূঁইয়া (৭৬৯ ভোট) নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে জামায়াতের প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান কামাল (৬৯৩ ভোট) বিএনপি সমর্থিত প্রার্থী মো. সাইফুল ইসলাম মোল্লাকে (৬৪৮ ভোট) হারিয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে সহসাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ফখরু এবং সদস্য পদে আব্দুর রহিম ও মাহদী হাসান নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, বিএনপি সমর্থিত প্রার্থীদের মধ্যে সহসভাপতি পদে আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক মো. কামরুল হাসান রাসেল, অডিটর রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মো. সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা আজিজা আক্তার এবং সদস্য পদে মো. আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান, মো. শ্যামল সরকার নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনের ফলাফল ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। নেটিজেনদের মতে, গাজীপুর জেলার আইনজীবী সমাজে এই ফলাফল একদিকে যেমন বিকল্প নেতৃত্বের উত্থানের ইঙ্গিত, অন্যদিকে তা রাজনৈতিক সমীকরণে নতুন মেরুকরণের বার্তা দিচ্ছে। অনেকে মনে করছেন, এ বিজয় শুধু সংখ্যার নয়, এটা একটি মনস্তাত্ত্বিক শক্তি অর্জনের দিকচিহ্ন।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে