
গাজীপুরের শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত আজিজুল ইসলাম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে একই দিন বেলা ৩টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম ওই ইউনিয়নের পাইটাল বাড়ি গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি বিষয় নিয়ে আজিজুল ও তাঁর ছোট ভাই তাজুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। এ সময় পূর্বশত্রুতার জেরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি—শামীম, জামাল উদ্দিন ফকির, হৃদয়, শাহীনসহ তাঁদের সহযোগীরা লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে আজিজুলের ওপর অতর্কিত হামলা চালান।
এলোপাতাড়ি আঘাতে তাঁর মাথায় গুরুতর জখম হলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই তাজুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘সুযোগ পেয়ে হামলাকারীরা শুধু আজিজুলকেই মারধর করেনি, আমাদের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে মা, ছোট ভাই ও ছোট বোনকেও মারধর করা হয়। আমাদের পারিবারিক বিষয়কে কেন্দ্র করে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’ তিনি আরও জানান, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মারধরের ঘটনায় প্রথমে একটি মামলা নেওয়া হয়েছিল। পরে ভিকটিমের মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে