
গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর তিলারগাতি এলাকার কনসেপ্ট নিটিং লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকেরা চা পানের বিরতিতে কারখানার ক্যানটিনে যান। কিছুক্ষণ পর অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। কারখানা কর্তৃপক্ষ অসুস্থ নারী শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
কারখানাটির সুইং সেকশনের অপারেটর ফাতেমা আক্তার বলেন, ‘চা পানের বিরতিতে কারখানার ক্যানটিনে যাই। বাসায় বানানো খাবার খেয়েছি। এ সময় কারখানার ফিল্টারিং (পরিশোধন করা) পানি পান করি। কিছুক্ষণ পর বমি ও পেটে ব্যথা অনুভব হয়। পরে জ্ঞান হারিয়ে ফেললে কারখানা কর্তৃপক্ষ আমাদের হাসপাতালে নিয়ে আসে।’
কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাজিদ হোসেন বলেন, ‘হঠাৎ নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়লে তাঁদের হাসপাতালে নিয়ে এসেছি। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. আজাদ রহমান বলেন, ‘খবর পেয়ে কারখানায় এসেছি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। নারী শ্রমিকদের অসুস্থ হওয়ার কারণ জানা যায়নি।’

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, জাল নথি ব্যবহার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারে অবস্থিত...
৭ মিনিট আগে
যশোরের মনিরামপুর বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল, আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্নারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ এবং আমদানিকারকের স্টিকার অবৈধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
১০ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়ার টইটং বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে আনোয়ারা-বাঁশখালী ও চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
১৫ মিনিট আগে
রাজধানীর রামপুরায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্যা পলাশকে’ গুলির ঘটনায় মারুফ সুলতান ওরফে ফেরদৌস (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার হাতিরঝিল থানার উত্তর নয়াটোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৩।
১৭ মিনিট আগে