
গাজীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে প্রায় দেড় ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেন পৌঁছালে রাত সোয়া ৮টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। আজ বৃহস্পতিবার জয়দেবপুর রেলস্টেশন মাস্টার হানিফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটির গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আজ বিকেল কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের মাঝামাঝি পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন গিয়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নিয়ে প্রায় তিন ঘণ্টার পর পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে।
স্টেশনমাস্টার হানিফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর পার হয়। কিছু দূর যাওয়ার পর মির্জাপুর রেলস্টেশন ও কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের মাঝামাঝি ট্রেনটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।’
তিনি বলেন, ‘ইঞ্জিন বিকলের সংবাদ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে, তারা ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠায়। এ সময় এই রেলপথে চলাচলকারী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি করে।’
হানিফ আলী আরও বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেলস্টেশনে প্রবেশ করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।’
কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশন মাস্টার নসুরাত বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন এসে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটিকে নিয়ে ঢাকার রওনা হলে ট্রেন চলাচল শুরু হয়।’

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে