
গাজীপুরের টঙ্গীতে একটি রাসায়নিক কারখানায় অ্যাসিডে দগ্ধ হয়ে তিনজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর হাজি মাজার বস্তি এলাকার পাশে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন কারখানার মালিক জয়পুরহাটের পাঁচবিবি থানার দিরাইল গ্রামের মোকসেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৫৫), জাহিদুলের খালাতো ভাই মনির হোসেন (৪৫) ও নিরাপত্তাকর্মী ভোলার চরফ্যাশন উপজেলার মোকসেদ আলীর ছেলে মোহাম্মদ ফরিদ (৫০)।
আহত ব্যক্তিরা গতকাল রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
আজ দুপুরে সরেজমিন জানা যায়, টঙ্গী বাজার হাজি মাজার বস্তির পাশে প্রায় ছয় বছর আগে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের (ডিআইটি) একটি প্লটে ওই কেমিক্যাল কারখানা গড়ে তোলেন জাহিদুল ইসলাম। গতকাল সন্ধ্যায় একটি ট্রাকে শতাধিক ড্রামে অ্যাসিড নিয়ে আসেন তিনি। তাঁরা ট্রাক থেকে অ্যাসিডভর্তি ড্রাম কারখানায় খালাস করার সময় অ্যাসিড শরীরে পড়ে তিনজনের শরীরে ঝলসে যায়। তাতে তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের (আইটি) বরাদ্দ পাওয়া প্লটের মালিক হুমায়ুন কবির বলেন, ‘প্রায় বছর আগে জাহিদুল আমার কাছে মাসিক ভাড়ায় প্লটের একটি অংশে কেমিক্যাল কারখানা গড়ে তোলেন। গতকাল বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার খবর পেয়েছি।’
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ঘটনার খবর পেয়ে আজ সকালে পুলিশ কারখানাটি পরিদর্শনে যায়। তবে কারখানাটি বন্ধ রয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৫ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে