
গাজীপুর-২ আসনে বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি ক্রীড়া উন্নয়নে স্কুল-কলেজের শিক্ষার্থী, ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। আজ রোববার গাজীপুর পিটিআই অডিটরিয়ামে ‘ফিউচার অব স্পোর্টস ইন গাজীপুর উইথ তামিম অ্যান্ড রনি’ শীর্ষক অনুষ্ঠানে অতিথি ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
মতবিনিময়কালে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার দুরবস্থার কথা তুলে ধরেন। মাঠের সংকট, নিয়মিত লিগ না হওয়া এবং তৃণমূল থেকে খেলোয়াড় ওঠে আসার পথে অন্তরায়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করেন তাঁরা।
এ সময় তামিম ইকবাল তাঁর বক্তব্যে বলেন, ‘রনি ভাইয়ের সঙ্গে ২০১৩ সাল থেকে পরিচয়। তিনি একই সঙ্গে ভাই ও বন্ধু। আমি তাঁর অনেক সুখ-দুঃখের সময়ের সঙ্গী। রনি ভাই একজন খাটি ক্রীড়াপ্রেমী মানুষ।’
তামিম আরও বলেন, ‘রনি ভাই একসময় কলাবাগান ক্রিকেট ক্লাব নামে একটি ক্লাব পরিচালনা করেছেন। তাঁর টিমে জাতীয় দলের অনেক প্লেয়ার খেলেছেন। গাজীপুরে ক্রীড়ার খুবই দুরবস্থা। এ জন্যই আজ আপনাদের মাঝে আসা, আমি আশাবাদী আজ খেলাধুলা নিয়ে আপনাদের যে সকল চাহিদা ও অতৃপ্তির কথা জানালেন, রনি ভাই এগুলো পূরণ করে দেবেন। গাজীপুরের ক্রীড়াঙ্গন নিয়ে তাঁর পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে এখানকার তরুণেরা অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’
এম মঞ্জুরুল করিম রনি বলেন, ‘গাজীপুরে অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় থাকা সত্ত্বেও সঠিক সুযোগের অভাবে তারা জাতীয় পর্যায়ে পৌঁছাতে পারছে না। আমি নির্বাচিত হলে প্রতিটি স্কুলে ক্লাব গঠন, নিয়মিত লিগের আয়োজন এবং পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করব। গাজীপুরের ক্রীড়াঙ্গনের জন্য যা যা করা প্রয়োজন, সে বিষয়ে আবারও সবার সঙ্গে বসে আলোচনা করে কর্মপরিকল্পনা প্রণয়ন করে সেগুলো বাস্তবায়ন করা হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে