
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫) নামে এক প্রবীণ স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার নলছাটা এলাকায় টঙ্গী-ভৈরব রেলপথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কমল খ্রীষ্টফার স্থানীয় পানজোড়া বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সকালে রেললাইনের পাশ দিয়ে প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন কমল খ্রীষ্টফার। নলছাটা এলাকায় রেললাইন অতিক্রম করার সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় থাকায় এলাকায় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন কমল খ্রীষ্টফার। তাঁর এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে শোকাতুর পরিবেশ।
রেলওয়ে পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে