
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে স্ত্রীকে হত্যার পর লাশ বস্তায় ভরে মহাসড়কের পাশে ময়লার ভাগাড়ে ফেলতে গিয়েছিলেন আনোয়ার হোসেন। সুযোগ খুঁজছিলেন ওই ভাগাড়ে বস্তাটি ফেলে যাবেন। হঠাৎ উপস্থিত লোকজনের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদ শুরু করতেই অবস্থা বেগতিক দেখে বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে বস্তা খুলতেই তাতে আনোয়ারের স্ত্রী মমতাজ আক্তারের (২৩) লাশ পাওয়া যায়।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দিবাগত রাতে কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায়। খবর পেয়ে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
পুলিশ ও এলাকাবাসী জানান, মহানগরের বাইমাইল এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ বসবাস করছিলেন আনোয়ার হোসেন। রোববার রাতে তিনি তাঁর স্ত্রী মমতাজকে হত্যা করেন। পরে লাশ গুম করতে একটি সাদা বস্তায় ভরে বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নিয়ে যান। সেখানে একটি ময়লার ভাগাড়ে ওই বস্তা ফেলার সুযোগ খুঁজছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে বস্তা নিয়ে অপেক্ষা করায় স্থানীয়দের সন্দেহ হওয়ায় আনোয়ারের কাছে জানতে চাওয়া হয়, বস্তার ভেতর কী আছে। একপর্যায়ে ধরা পড়ার শঙ্কায় তিনি স্ত্রীর বস্তাবন্দী লাশ ফেলে দৌড়ে পালিয়ে যান। পরে উপস্থিত লোকজন বস্তা খুলে তাতে এক নারীর লাশ দেখতে পান। তাঁরা বিষয়টি থানায় জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
নিহত মমতাজ স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর স্বামী আনোয়ার হোসেন বেকার।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন আজকের পত্রিকাকে বলেন, উদ্ধার নারীর লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে আটকের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে