
গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে জেগে ওঠা চরের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ভেঙে দিয়েছে প্রশাসন। বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিলের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তি আকতার হোসেন খান এলাকা ছেড়ে পালিয়ে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র শীতলক্ষ্যায় জেগে ওঠা চর দখল করে দোকানপাট নির্মাণ করে আসছিল। এতে নদীর স্বাভাবিক রূপ ও পরিবেশ নষ্ট হচ্ছিল। অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় নদী তার সৌন্দর্য ফিরে পেয়েছে।
স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বলেন, ‘একটি প্রভাবশালী চক্র নদীর চর দখল করে দোকানপাট তুলেছিল। এতে নদীর পরিবেশ ও নান্দনিকতা নষ্ট হচ্ছিল। এখন নদী ও চরের পুরোনো সৌন্দর্য কিছুটা হলেও ফিরে এসেছে।’
নদী রক্ষা সংগঠন ‘নদী পরিব্রাজক দল’-এর শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, ‘চর দখলের বিষয়টি জানার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছিল। আজ উচ্ছেদ অভিযান বাস্তবায়ন হওয়ায় আমরা সন্তুষ্ট।’

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতাহার শাকিল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে শীতলক্ষ্যার চরের অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। সরকার ও জনসাধারণের সম্পত্তিতে কেউ অবৈধভাবে দখল করে স্থাপনা গড়তে পারবে না। অভিযান চালাতে গেলে জবরদখলকারীরা পালিয়ে যায়।’
এ বিষয়ে অভিযুক্ত আকতার হোসেন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২৫ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগে